ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

ভয়ে পিচের চেহারাই পাল্টে ফেলছে ভারত!

  • আপডেট সময় : ১০:২২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুনেতে প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর স্বাগতিক ভারত দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া। এজন্য তারা পিচের চেহারাই পাল্টে ফেলতে চলেছে।

আগামী ৪ মার্চ ব্যাঙ্গালুরুতে শুরু হবে এই টেস্ট। এখানকার পিচ অনেকটা শক্ত হবে বলেই কিউরেটরের বরাতে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের এই ২২ গজ প্রস্তুতের দায়িত্ব দেয়া হয়েছে কিউরেটর কে শ্রীরামকে।

অথচ একই নামের (শ্রীধরণ শ্রীরাম) আরেক ভারতীয়ের পরিকল্পনায় প্রথম টেস্টে ধরাশায়ী হয় বিরাট কোহলিরা।

ঘূর্ণি উইকেটে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ শ্রীধরণ শ্রীরামের ছাত্র স্টিভ ও’কিফ দুই ইনিংসে তুলে নেন ১২ উইকেট।

পুনের ঘূর্ণি উইকেটে ভারতীয় দলের ভরাডুবির পরে এবার ব্যাঙ্গালুরুর উইকেট কেমন হবে, তা নিয়ে জোর জল্পনা রয়েছে।

সেটিই জবাবে রোববার চিন্নাস্বামীর পিচ কিউরেটর কে শ্রীরাম বলেন, ‘ব্যাঙ্গালুরুর উইকেটে আগের মতোই হবে। হার্ড, বাউন্সে ভরা। পুনের মতো তিন দিনে টেস্ট শেষ হবে বলে মনে হয় না। পাঁচ দিনের খেলার কথা ভেবেই করা হচ্ছে এই উইকেট।’

তিনি বলেন, ‘এখানে কোনো দিনই খারাপ উইকেট হয়নি। এবারও হবে না। কোনো দল জঘন্য পারফরম্যান্স না করলে খেলা পাঁচ দিন গড়াবে।’

অবশ্য অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান ব্যাঙ্গালুরুর উইকেট নিয়ে দুশ্চিন্তায় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন।

প্রথম টেস্টে দাপুটে জয়ের পরে নিজের দেশের সাংবাদিকদের তিনি বলেছেন, ‘পরের টেস্টে আমাদের কেমন উইকেট দেয়া হবে, তা নিয়ে ভাবছি না। এমন ঘূর্ণি উইকেটে যদি আমরা ভারতকে হারাতে পারি, তাহলে অন্য যে কোনো উইকেটেও পারব।’

লেম্যান আরও বলেন, ‘ব্যাঙ্গালুরুর উইকেট সাধারণত যেমন হয়, তা যদি থাকে, তা হলে আমাদের ব্যাটসম্যান আর পেসাররা ম্যাচ জেতাবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভয়ে পিচের চেহারাই পাল্টে ফেলছে ভারত!

আপডেট সময় : ১০:২২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭