ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

গাড়ি দুর্ঘটনার অভিযোগে নিউজিল্যান্ডের বিচারমন্ত্রীর পদত্যাগ

  • আপডেট সময় : ০১:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাড়ি দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগে নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান পদত্যাগ করেছেন।

দেশটিতে অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে এ ঘটনাকে সরকারের জন্যে নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

কিরি এলান জানিয়েছেন, তিনি তার পদ থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

বিচারমন্ত্রীর বিরুদ্ধে অসতর্কভাবে গাড়ি চালানো এবং রোবরার রাতে গাড়ি দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে সোমবার তিনি পদত্যাগ করেন।

খবর এএফপি’র।

গাড়ি দুর্ঘটনার পর কিছু সময় তাকে পুলিশ হেফাজতে থাকতে হয়েছে বলেও প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন।
গাড়ি দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এলান বলেছেন, গতকালের আমার কর্মকাণ্ড থেকে বুঝা যাচ্ছে আমি ঠিক নেই। আমি আমাকে ও আমার সহকর্মীদের হতাশ করেছি।

তিনি আরো বলেন, আামি স্বীকার করছি মন্ত্রী হিসেবে আমার অবস্থান অযোগ্য।

প্রধানমন্ত্রী হিপকিন্সের মধ্য-বাম সরকার থেকে পদত্যাগকারী এলান চতুর্থ মন্ত্রী। জানুয়ারিতে জেসিন্ডা আরদার্ন সরে দাঁড়ানোর পর হিপকিন্স দেশটির প্রধানমন্ত্রী হন।

আগামী ১৪ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাড়ি দুর্ঘটনার অভিযোগে নিউজিল্যান্ডের বিচারমন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় : ০১:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩