ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি ‘আওয়ামী লীগ’

  • আপডেট সময় : ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) ‘শান্তি সমাবেশের’ অনুমতি চেয়েছিলো আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। কিন্তু ডিএমপির অনুমতি না মেলায়, তারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করতে চেয়ে আবেদন করেছে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গণমাধ্যমে বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে আমাদের মৌখিক অনুমোদন দেয়া হয়েছিল। সেই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছি। এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাস্তায় সমাবেশ না করার জন্য। আমরা সেটা মেনে নিয়েছি।

তিনি বলেন, আমরা পরে সোহরাওয়ার্দী উদ্যানে চেয়েছিলাম। কিন্তু সেই বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। তাই সর্বশেষ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করতে পারি। সেখানে অস্থায়ী মঞ্চ করা হবে। জিমনেসিয়াম মাঠের অনুমতির জন্য ঢাবি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

এদিকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চাইলেও তাদের গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি ‘আওয়ামী লীগ’

আপডেট সময় : ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩