ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

পাকিস্তানে সানিয়ার নিরাপত্তার সমস্যা হয় না: মালিক

  • আপডেট সময় : ১১:১৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 284
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পক্ষে স্ত্রী ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তাঁর দাবি, সানিয়া ভারতীয় হওয়া সত্ত্বেও পাকিস্তানে তাঁর নিরাপত্তার কোনও সমস্যা হয় না। তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই যে কোনও জায়গায় যেতে পারেন। তাই লাহরেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হওয়া উচিত।

আগামী ৫ মার্চ পিএসএল ফাইনাল লাহৌরে হবে কি না, সে বিষয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ মাসের ১৩ তারিখ লাহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে পাকিস্তানে খেলতে যাবেন না। এই পরিস্থিতিতে পিসিবি-ও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। লাহৌরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তারপরেই পিএসএল ফাইনালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

যদিও শোয়েব মালিক বলেছেন, আমি বিদেশি খেলোয়াড়দের বলেছি, দেশে থাকলে আমার নিরাপত্তারক্ষী দরকার হয় না। আমার স্ত্রী ভারতীয়। সে যখন পাকিস্তানে আসে, তখনও নিরাপত্তারক্ষী ছাড়াই ঘুরে বেড়ায়। তাই সবারই পাকিস্তানে খেলতে আসা উচিত।

শোয়েবের আরও দাবি, খেলার মানের বিচারে বিগ ব্যাশের পরেই আছে পিএসএল। যত দিন যাচ্ছে, এই প্রতিযোগিতার মান বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানে সানিয়ার নিরাপত্তার সমস্যা হয় না: মালিক

আপডেট সময় : ১১:১৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭