ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মস্কোতে অফিস টাওয়ারে ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত

  • আপডেট সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া কর্তৃক ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোন মঙ্গলবার মস্কোর একটি অফিস টাওয়ারে আঘাত হানে। এছাড়া অন্যান্য একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছিল। রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়াানিন টেলিগ্রামে বলেন, ‘মস্কোতে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে। একটি (ড্রোন) গতবারের মতো (মস্কো) সিটিতে একই টাওয়ারে উড়ে গিয়ে পড়ে। ভবনটির ২১ তলার সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘হতাহতের কোন তথ্য নেই,’ জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।

রাশিয়া বলেছে, রোববার রাজধানীকে লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলা চালাতে গেলে সেগুলোকে ভূপাতিত করেছে। এসব ড্রোন মস্কো-শহরের দু’টি অফিস টাওয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে একটি বাণিজ্যিক উন্নয়ন ভবনও রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ইউক্রেনকে মস্কোর ওপর হামলার জন্য দায়ী করে বলেছে, মস্কো অঞ্চলের একাধিক স্থাপনা লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মস্কো অঞ্চলের ওডিনসোভো এবং নারোফোমিনস্ক জেলার ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দু’টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।’

‘আরেকটি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রের মাধমে দমন করা হয়েছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মস্কো-শহরের অনাবাসিক ভবনে বিধস্ত হয়েছিল।’

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে ড্রোন হামলার পরপরই, মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।

‘ভনুকোভো সাময়িকভাবে আগমন এবং প্রস্থানের জন্য বন্ধ ছিল। বিমানগুলোকে বিকল্প বিমানবন্দর ব্যবহার করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মস্কোতে অফিস টাওয়ারে ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত

আপডেট সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩