ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন : সিইসি

  • আপডেট সময় : ১০:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সঙ্কট বিরাজ করছে তা রাজনৈতিক। এরসঙ্গে আমাদের কাজের কোনো সঙ্ঘাত নেই। কিন্তু সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

মঙ্গলবার দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় প্রকটভাবে রয়েছে। সেগুলো যেকোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচনটা হবে।

পিটার হাসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি, উনারাও বিশ্বাস করেন, (সমস্যা সমাধানে) রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া এ সঙ্কটগুলো আসলে রাজপথে মিমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত। একসঙ্গে চা পান করা উচিত। তারপরে আলোচনা করে সঙ্কট নিসনের চেষ্টা করা উচিত।

অন্যদিকে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি, নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে মার্কিন প্রি-অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম (প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল) পাঠাতে চাই। এ দলে থাকবে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। এই বিশেষজ্ঞদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

বেলা সোয়া ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুর ১২টা ৪০ মিনিটে এ বৈঠক শেষ হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: আহসান হাবিব, সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

অন্যদিকে পিটার হাসের সঙ্গে ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরতুরো হাইনস।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন : সিইসি

আপডেট সময় : ১০:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩