ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

ধোঁয়া বা স্প্রের ব্যবহার ছাড়াই দূর করুন মশা দূরে রাখা যায়

  • আপডেট সময় : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ষায় জমা পানিতে উপদ্রব বাড়ে মশার। শহরে ডেঙ্গু, ম্যালেরিয়া, এনসেফালাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন। রাতে মশারির ভেতর ঘুমালেও দিনের বেলা মশার ধূপ, ক্রিম, স্প্রে— নানা উপায়ে মশা তাড়ানোর চেষ্টা করা হয়। তার ওপর মশার ধূপ বা তরল ওষুধ দীর্ঘ ক্ষণ জ্বালিয়ে রাখাও ভালো নয়। বিশেষ করে যদি ঘরে কোনো বাচ্চা থাকে। বাচ্চাদের ত্বকে রাসায়নিক দেয়া ‘রেপেলেন্ট’ ক্রিম মাখানোও ভালো নয়। তা হলে কিভাবে বাঁচা যায় মশার উপদ্রব থেকে? রয়েছে কিছু ঘরোয়া উপায়।

১) সিট্রনেলা অয়েল
ভালো সংস্থার ফিনাইলে অন্যতম একটি উপাদান হলো সিট্রনেলা অয়েল। দিনে দুই থেকে তিনবার ঘর মোছার পানিতে মিশিয়ে নিতে পারেন এই প্রাকৃতিক তেল। আবার গায়ে মাখার ক্রিমেও এই তেল কয়েক ফোঁটা মিশিয়ে মাখা যেতে পারে। শিশুদের ত্বকের জন্যেও তা নিরাপদ।

২) কর্পূর
মশার ধূপ সারা দিন না জ্বালাতে চাইলে ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। যে টেবিলে বসে সারা দিন কাজ করছেন বা খাটের পাশে রাখা টেবিলে রেখে দিতে পারেন, কিছুটা কাজ দেবে। এখন তো বিদ্যুৎ চালিত ‘বার্নার’ কিনতে পাওয়া যায়। সেখানেও কর্পূর রেখে দিতে পারেন।

৩) ইউক্যালিপটাস অয়েল
প্রচুর মশা তাড়ানোর স্প্রে’র মূল উপাদান লেমন ইউক্যালিপটাস তেল। আমেরিকার ‘সিডিসি’ এটিকে মশার তাড়ানোর অন্যতম উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই এসেনশিয়াল অয়েল স্প্রে করা যেতে পারে। আবার গায়ে মাখার ক্রিমে কয়েক ফোঁটা এই তেল মিশিয়েও মাখতে পারেন। অনেক ক্ষণ মশা দূরে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধোঁয়া বা স্প্রের ব্যবহার ছাড়াই দূর করুন মশা দূরে রাখা যায়

আপডেট সময় : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩