ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ইরাদ সিদ্দিকী রিমান্ড শেষে কারাগারে

  • আপডেট সময় : ১২:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার দিনের রিমান্ড শেষে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ আদেশ দেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে এই আসামির গত ২৩ ফেব্রুয়ারি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানোর আবেদন করে তাকে আদালতে হাজির করে পুলিশ।

এরও আগে ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ গত ২২ ফেব্রুয়ারি এ আসামিকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ সিদ্দিকী তার ফেসবুকে বলেন, “শেখ হাসিনাকে গুপ্তহত্যা সম্ভব নয় কারণ শেখ হাসিনার চারিদিকে ভারতে বিশেষ নিরাপত্তার চাদর রয়েছে। ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তার বিধান করছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থেরই প্রতিনিধিত্ব করছেন। শেখ হাসিনাকে গুপ্তহত্যা ছাড়া বাংলাদেশে ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।”

একইদিন রাতে অারেকটি স্ট্যাটাসে একটি ছবি পোষ্ট করেন। সেখানে একটি ঘোড়ার ছবি পোস্ট দিয়ে বঙ্গবন্ধুর পিতাকে বলিয়াদির জমিদারের ঘোড়ার ভৃত্য বলে উল্লেখ করেন। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর রাতে আরেকটি স্ট্যাটাসে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবির নিচে মধ্যম আঙ্গুলি প্রদর্শন করে ট্রল করে পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, “ভাস্কর্য হাজারো শর্বের প্রতিনিধিত্ব করে।”

অভিযোগে গত বছর অক্টোবর মাসে রাজধানীর কোতয়ালী থানায় এ মামলা করা হয়। এছাড়া একই অভিযোগে ঢাকা সিএমএম আদালতে ২টি এবং গাজীপুর ও বগুড়ায় একটি করে মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরাদ সিদ্দিকী রিমান্ড শেষে কারাগারে

আপডেট সময় : ১২:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭