ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য

মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ করা সম্ভব : এলজিআরডি মন্ত্রী

  • আপডেট সময় : ১১:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ করা সম্ভব।
যে কোনো জাতির ভাগ্য উন্নয়নে সে জাতির নিজস্ব মানুষকে কাজ করতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন উদাহরণ খুঁজে পাওয়া যাবে না, যেখানে বাইরের কোনো শক্তি এসে একটি জাতিকে উন্নত করে দিয়েছে। মানুষই পারে অসম্ভবকে সম্ভব করতে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে হলে আমাদের মানব সম্পদকে দক্ষ, স্মার্ট ও উন্নত করতে হবে। তাহলেই উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ করা সম্ভব।’
এলজিআরডি মন্ত্রী আজ শুক্রবার কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে লাকসাম উপজেলার ১নং বাকই দক্ষিণ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান, ওয়ার্ল্ড ভীশন বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলার বক্তৃতা করেন।
এলজিআরডি মন্ত্রী লাকসাম উপজেলার ১নং বাকই দক্ষিণ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করার সাফল্যের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ বিশেষ করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, কিছুদিনের মধ্যে লাকসাম ও মনোহরগঞ্জ বাল্যবিবাহ ও নিরক্ষরতার অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত হবে। সেজন্য সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী।
তাজুল ইসলাম বিএনপি’র চলমান আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন রেখে বলেন, তারা বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে আন্দোলন করছে। যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিজদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে প্রশ্নবিদ্ধ এবং কলুষিত করেছিল বিএনপি, সেই ব্যবস্থায় বাংলাদেশের মানুষ আর কখনো ফেরত যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ করা সম্ভব : এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় : ১১:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩