ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

নীল আকাশের পাড়ে । কবিতা । হাসিনা মরিয়ম । Bangla Kobita | Bangla Poem | Bdsangbad.com

  • আপডেট সময় : ১০:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • / 401
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীল আকাশের পাড়ে

হাসিনা মরিয়ম

সেদিনও এমন অঝোর ধারায় বৃষ্টি ঝরেছিল
সেদিনও গুমোটে ঘোলাটে ছিল আকাশ,
সেদিন তুমি ছিলে পাশে
আজ তুমি নেই…
সেদিনও আমরা এমনই শরতের আবাহনে
কাশফুলের মাঝে বিচরন করেছি,
দুজনে কাশফুলের মাঝে নিজেদের হারিয়ে ফেলেছি..
ধবল সাদা পালকের মতো ফুলগুলো
মদির ভাল লাগা তৈরী করে
ঠিক যেমন আমাদের দুজনের স্বপ্নের ফানুসগুলো
আমরা উড়িয়ে দিয়েছি আমাদের স্বপ্নের আকাশে,
শাড়ীর আঁচল টেনে তুমি আমায় বললে
কাছে থাকো দূরে যেওনা
ভয় হয় যদি হারিয়ে ফেলি তোমাকে ..
আজ তোমার ভয় করছে না
আমার কাছ থেকে দূরে থেকে..
আজও কি তোমার মনে পড়ে সেদিনের কথা,
আকাশের ধ্রুবতারাকে সাক্ষী রেখে
আমরা দুজন বলেছি..
ভালবাসি..ভালবাসি..
একবারও মনে পড়ে না তোমার সেদিনের কথা..
হাত ধরে পাশাপাশি হেঁটেছি গন্তব্যহীনভাবে
তুমি বলতে তোমার হাত ধরে ঐ আকাশটাকে
ছুয়ে দিতে পারি আমি
শুধু তুমি আমার হয়ে থেকো..
আমি এখনও তোমার হয়েই আছি
শুধু তুমি হয়ে গেছো হয়তো কারো…।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীল আকাশের পাড়ে । কবিতা । হাসিনা মরিয়ম । Bangla Kobita | Bangla Poem | Bdsangbad.com

আপডেট সময় : ১০:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

নীল আকাশের পাড়ে

হাসিনা মরিয়ম

সেদিনও এমন অঝোর ধারায় বৃষ্টি ঝরেছিল
সেদিনও গুমোটে ঘোলাটে ছিল আকাশ,
সেদিন তুমি ছিলে পাশে
আজ তুমি নেই…
সেদিনও আমরা এমনই শরতের আবাহনে
কাশফুলের মাঝে বিচরন করেছি,
দুজনে কাশফুলের মাঝে নিজেদের হারিয়ে ফেলেছি..
ধবল সাদা পালকের মতো ফুলগুলো
মদির ভাল লাগা তৈরী করে
ঠিক যেমন আমাদের দুজনের স্বপ্নের ফানুসগুলো
আমরা উড়িয়ে দিয়েছি আমাদের স্বপ্নের আকাশে,
শাড়ীর আঁচল টেনে তুমি আমায় বললে
কাছে থাকো দূরে যেওনা
ভয় হয় যদি হারিয়ে ফেলি তোমাকে ..
আজ তোমার ভয় করছে না
আমার কাছ থেকে দূরে থেকে..
আজও কি তোমার মনে পড়ে সেদিনের কথা,
আকাশের ধ্রুবতারাকে সাক্ষী রেখে
আমরা দুজন বলেছি..
ভালবাসি..ভালবাসি..
একবারও মনে পড়ে না তোমার সেদিনের কথা..
হাত ধরে পাশাপাশি হেঁটেছি গন্তব্যহীনভাবে
তুমি বলতে তোমার হাত ধরে ঐ আকাশটাকে
ছুয়ে দিতে পারি আমি
শুধু তুমি আমার হয়ে থেকো..
আমি এখনও তোমার হয়েই আছি
শুধু তুমি হয়ে গেছো হয়তো কারো…।