ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য

এনআইডি সার্ভার যে কারণে হঠাৎ বন্ধ

  • আপডেট সময় : ১২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সার্ভার মেইনটেনেন্সের কারণে পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান, মঙ্গলবার রাত থেকে সার্ভার মেইনটেইনেন্সের কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান। কিছুক্ষণের মধ্যেই সার্ভার ঠিক হয়ে যাবে। সরকারি ছুটি থাকলে আমরা সার্ভারের মেইনটেইনেন্সের কাজ করি।

এর আগে ‘সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট’ বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যভাণ্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় জাতীয় এই তথ্যভাণ্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনআইডি সার্ভার যে কারণে হঠাৎ বন্ধ

আপডেট সময় : ১২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩