ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

স্বাধীনতাবিরোধীদের রাজনীতি থেকে বিদায় করতে হবে : এড. কামরুল ইসলাম

  • আপডেট সময় : ০৮:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করতে হবে। অন্যথায় যতই শান্তি সমাবেশ করি না কেন রাজনীতিতে শান্তি ফিরে আসবে না।
আজ শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কথা বলার জন্য এরা বারবার দাওয়াত দিয়ে নিয়ে আসে। বাংলাদেশ কোনো তাবেদার রাষ্ট্র নয়, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে গড়া এই দেশ।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ না নিয়ে কেউ যদি বাধার সৃষ্টি করে তবে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই মেনে নেয়নি, তারা সব সময় পাকিস্তানের পক্ষে ছিল।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিনের সার্বিক তত্ত্বাবধানে এতে অন্যদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সদস্য হুমায়ুন গনীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাধীনতাবিরোধীদের রাজনীতি থেকে বিদায় করতে হবে : এড. কামরুল ইসলাম

আপডেট সময় : ০৮:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩