ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

নাটোরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ০৮:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর আড়াইটায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঁঐল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া (৭) ও খাদিজা (৬) সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। সাদিয়া ওই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও খাদিজা ইমরান আলীর মেয়ে।
বড় সাঁঐল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে কোনো একসময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। তারা বিকেল ৩টার দিকে দ’ুজনের মরদেহ পানিতে ভাসতে দেখতে পায়।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাতেই শিশুদের দাফন করা হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩