ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন।
এরমধ্যে রাজধানীতে ১০ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ১১ জন মারা গেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ১৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৮৫৭ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৫৮ জন ভর্তি হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮১৯ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬ হাজার ৪৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৫ হাজার ৮৩৩ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৭৭ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৮৬৭ জন মারা গেছেন।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন। এর মধ্যে ঢাকায় ৭১ হাজার ৪২৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ২৫৪ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৮৩৩ জন। এর মধ্যে ঢাকায় ৮৪২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯১ জন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩