ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

লক্ষ্মীপুরের রায়পুরে শিশু পার্ক উদ্বোধন

  • আপডেট সময় : ০৫:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার রায়পুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চরপাতা ইউনিয়নের শিংয়ের পুল এলাকায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাল পাড়ে এ শিশু পার্কের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানসহ উপজেলা প্রসাশনের কর্মকর্তাবৃন্দ।
এদিকে গত চার মাস আগে ৩ একর সরকারি খাস জায়গা দখলমুক্ত করে উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন শিশুপার্কটি। শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত শিশু পার্কে নানা খেলনার উপকরণ ছাড়াও পার্কের দেওয়ালে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের নানা চিত্র তুলে ধরা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর এই স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। আগামীতে দর্শনার্থীদের সুযোগ-সুবিধা আরো বাড়ানোর জন্য পার্কে আরও কাজ করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরের রায়পুরে শিশু পার্ক উদ্বোধন

আপডেট সময় : ০৫:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩