ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে চাচী-ভাতিজির মৃত্যু

  • আপডেট সময় : ১০:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 297
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার মাধবপুর উপজেলায় আজ বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা সম্পর্কে একে অন্যের চাচী-ভাতিজি। শুক্রবার বিকেলে উপজেলার শিমুলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান জানান- নিহতরা হলেন- শিমুলঘর গ্রামের রুবেল মিয়ার মেয়ে ছাদিয়া আক্তার (১২) ও সোহেল মিয়ার মেয়ে শান্তা আক্তার (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে একই পরিবারের তিনজন মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তারা ফান্দাউক-ছাতিয়ান সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছাদিয়া আক্তার ও শান্তা আক্তারকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া অপর আহত শিমুলঘর গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তারের (২৫) হাসপাতালে চিকিৎসা চলছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুর আহসান জানান, নিহত দুইজনের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেয়া হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে চাচী-ভাতিজির মৃত্যু

আপডেট সময় : ১০:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩