ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে : বীর বাহাদুর

  • আপডেট সময় : ১০:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত পদক্ষেপের ফলে সমতলের মত পার্বত্য এলাকার শিক্ষার মান উন্নয়ন হচ্ছে। বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় অসংখ্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে ওঠছে।
তিনি আজ শুক্রবার সকালে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের রামজাদি এলাকায় স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকার একটি শিক্ষাবান্ধব সরকার এ কথা উল্লেখ করে পার্বত্যমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা আর সুদৃষ্টির কারণে পাহাড়ে এখন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। সরকার বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে।
এসময় পার্বত্যমন্ত্রী প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের রামজাদি এলাকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২কোটি টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য একটি হোস্টেল ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সিনিয়র সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ পার্বত্য জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রীরা এবং সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে : বীর বাহাদুর

আপডেট সময় : ১০:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩