ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুক মন্তব্য, যুবক কারাগারে সৌদি আরবে আরামকোর স্থাপনায় ড্রোন হামলা: নিহত ২

মিস পর্তুগাল-২০২৩ জিতেছেন একজন ট্রান্সজেন্ডার

  • আপডেট সময় : ১২:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২৮ বছর বয়সী মেরিনা মাচেতে প্রথম ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ) হিসেবে মিস পর্তুগাল-২০২৩ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। মেরিনা এল সালভাদরে মিস ইউনিভার্স-২০২৩ অনুষ্টিতব্য ৭২ তম আসরে প্রতিযোগিতায় পর্তুগালের প্রতিনিধিত্ব করবেন।
পালমেলার প্রতিনিধি মেরিনা মাচেতে মিস পর্তুগাল ২০২৩-এর মুকুট পরেছেন। তিনি প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি যিনি পর্তুগালের সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।
দ্বিতীয় রানার আপ ছিলেন এলিসাবেট আব্রেউ। জন্মগ্রহণ করেছিলেন এস্ট্রিটো দে কামারা দে লোবোসে, এবং প্রথম রানার আপ ছিলেন ডায়ানা লোপেজ, যিনি গুইমারেসের প্রতিনিধিত্ব করেছিলেন।
ফলাফল ঘোষণা করার সময় মেরিনা মাচেতে প্রতিযোগিতার অফিসিয়াল পেজে লিখেছিলেন, ‘সমস্ত ফাইনালিস্টদের অভিনন্দন যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন এবং জাতীয় ফাইনালে তাদের খেতাবকে সম্মানিত করেছেন।’
অবশেষে চূড়ান্ত প্রতিযোগীদের এই অবিশ্বাস্য দলের অংশ হতে পেরে আমি খুশি।
‘বিজয়ী হওয়ার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে নতুন মিস পর্তুগাল যোগ করেছেন, ‘মিস ইউনিভার্স পর্তুগাল খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম ট্রান্স মহিলা হতে পেরে গর্বিত।’
জয়ের সাথে ম্যাচেতে মিস ইউনিভার্সে অংশ নেওয়া তৃতীয় ট্রান্স ব্যক্তি হয়ে উঠেছেন। এই বছর দ্বিতীয় ট্রান্সজেন্ডার হিসেবে এল সালভাদরে প্রতিযোগিতার মূল আসরে যাবেন তিনি। স্পেনের অ্যাঞ্জেলা পন্স ২০১৮ সালে প্রথম প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পেয়েছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিস পর্তুগাল-২০২৩ জিতেছেন একজন ট্রান্সজেন্ডার

আপডেট সময় : ১২:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩