ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

গাজীপুরে ব্রি’তে রাইস রেটুনিং শীর্ষক প্রকল্পের কর্মশালা

  • আপডেট সময় : ০৬:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জমির মূল ধান কর্তনের পর ধান গাছের নাড়া থেকে নতুন কুশি জন্মায়। এই কুশি থেকে আমরা যে ধান পাই তাকেই মুড়ি ধান (রাইস রেটুনিং) বলে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) রাইস রেটুনিং শীর্ষক প্রকল্পের “ধান ভিত্তিক শস্য বিন্যাসে ধানের যান্ত্রিক রেটুন ফসলের উন্নয়ন, অভিযোজন, সম্প্রসারণ এবং এর টেকসই ও লাভজনক সম্পর্কিত” কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর অর্থায়নে ব্রি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন, এফএও বাংলাদেশ’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ খন্দকার। প্রকল্প সম্পর্কে তথ্যাদি তুলে ধরেন এফএও বাংলাদেশ’র জাতীয় ধান কৃষিতত্ত্ববিদ পরিমল কান্তি বিশ্বাস। প্রকল্পের বিভিন্ন দিক এবং বাংলাদেশের ধান রেটুনিং এর উল্লেখযোগ্য বিষয় উপস্থাপন করেন ব্রি’র কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান এবং প্রকল্প সমন্বয়কারী ড. মো. শহিদুল ইসলাম।
কর্মশালায় ব্রি’র উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম, ব্রি’র সকল বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ বিজ্ঞানীগণ, এফএও, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিনাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে ব্রি’তে রাইস রেটুনিং শীর্ষক প্রকল্পের কর্মশালা

আপডেট সময় : ০৬:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩