ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান

অবরোধ করতে গেলে নিজেরাই অবরোধে পড়ে যাবেন : বিএনপিকে ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১০:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্যে করে বলেছেন, অবরোধ করতে গেলে আপনারা নিজেরাই অবরোধে পড়ে যাবেন। তিনি বলেন, ‘অবরোধের ঘোষণা দিয়েছে তারা। আসুন; দেখি! অবরোধ করতে গেলে নিজেরাই অবরোধে পড়ে যাবেন। আওয়ামী লীগ তার নীতিতে দুর্গ করে ফেলেছে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্গ হয়ে গেছে। অবরোধ করলে অবরোধে আপনারাই আটকে যাবেন।’ আজ শনিবার বিকেলে রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশে যেতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আইন মানতে হবে। নিয়ম হচ্ছে, জেলে গিয়ে আবেদন করতে হবে, যদি আদালত তাকে যেতে অনুমতি দেন, তাহলে সরকার কোনো বাধা দেবে না। কারণ, দেশে নিয়ম আছে, আইন আছে। তিনি বলেন, যে বিএনপি মায়ের বুক খালি করে, বোনকে ভাই হারা করে, তাদের এই বাংলার মাটিতে ক্ষমতায় ফিরে আসার কোনো অধিকার নেই। বিএনপির অনশন কর্মসূচি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনশনের ডাক দিয়ে সকালে হোটেল সোনারগাঁ থেকে খাবার এনে নাস্তা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসায় গিয়ে আবার কখন রাজখাবার খাবেন, সে অপেক্ষায় আছেন তিনি। আওয়ামী লগি সাধারন সম্পাদক বলেন, মির্জা ফখরুল আপনি শেখ হাসিনাকে সময় দেয়ার কে? সময় দেবে এদেশের জনগণ। তিনি বলেন, এদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কথা বলে, বাইরে এসে আবার আজরাইলের সঙ্গে কথা বলেন ফখরুল। পদযাত্রায় কাজ হয়নি, গোলাপবাগের গরুর হাটেও কাজ হয়নি, এখন সরকার পতনে আবার আজরাইলের সঙ্গে কথা বলেন ফখরুল।
ওবায়দুল কাদের বলেন, ‘আমেরিকা আসবে ? আরে দুই সেলফিতে কাজ হয়ে গেছে। দুই সেলফিতে ওদের ঘুম হারাম। ফখরুল সাহেব নাকি কয়েক রাত ঘুমান নি। এরপরও এদের লজ্জা শরম নেই।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার জন্য শেখ হাসিনা বিদেশে ঘোরাঘুরি করছেন, এমন কথাও বলেছেন মির্জা ফখরুল। কিন্তু ক্ষমতার জন্য বিদেশে যান না শেখ হাসিনা। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য, দেশের অর্থনীতির জন্য। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, সেটা এদের মনের জ্বালা বাড়িয়ে দিয়েছে।
‘ফখরুলকে কি কেউ ভালোবাসে ? সারাদিন তিনি মিথ্যা বলেন’- একথা উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, আইএমএফ বলেছে, দেশের অর্থনীতি সঠিক পথে আছে। অথচ বিএনপির মহাসচিব বলেছেন, দেশের অর্থনীতি ফোকলা। আসলে বিএনপিই ফোকলা হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে। ফাইনাল খেলা জানুয়ারিতে হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবরোধ করতে গেলে নিজেরাই অবরোধে পড়ে যাবেন : বিএনপিকে ওবায়দুল কাদের

আপডেট সময় : ১০:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩