ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান

চাঁদপুরে ইলিশ ধরায় ৫০ জেলে আটক

  • আপডেট সময় : ০৬:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিষেধাজ্ঞা অমান্য করে জেলার মেঘনা নদীতে ইলিশ ধরায় সদর ও হাইমচর উপজেলায় পৃথক অভিযানে ৫০ জেলেকে আটক করা হয়েছে।
এর মধ্যে চাঁদপুর সদরে আটক হয়েছে ২৩জন এবং হাইমচরে আটক হয়েছে ২৭জন।
শনিবার ও রোববার দুপুর পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে এসব জেলেদেরকে আটক করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদপুর সদরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান করা হয়। এ সময় ২৩জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১৭জনকে ভ্রাম্যমান আদালতে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ছযজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। তিনি বলেন, অভিযানের সময় ৮০ হাজার মিটার কারেন্টজাল, চারটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।
এদিকে হাইমচরে অভিযানে অংশগ্রহণকারী জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, রোববার ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীতে অভিযান করে ২৭ জেলেকে আটক করেন। একই সময় ২টি মাছ ধরার নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্টজাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনী ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে পাঠানো হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদপুরে ইলিশ ধরায় ৫০ জেলে আটক

আপডেট সময় : ০৬:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩