ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক

মহাখালির অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : ০৯:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর মহাখালি আমতলিতে খাজা টাওয়ার বহুতল ভবনে অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার তদন্ত কমিটি গঠনের বিষয়ে বাসসকে জানান, এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও সংস্থার ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, ঢাকা, মো. আনোয়ারুল হক, ঢাকা, জোন-২ মো. তানহারুল ইসলাম, ঢাকা, জোন-২ উপ-সহকারী পরিচালক ও তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার।
অগ্নি দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য কমিটিকে আগামী ১৫ কার্যদিবস সময় দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় এ অগ্নিকান্ড ঘটে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাখালির অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩