ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে পাঁচ ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য মাইক্রোসফটের বড় প্রযুক্তিগত বিভ্রাট: বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী অভিষেক ম্যাচে বিয়ার্ডম্যানের ৬ উইকেটে বিধ্বস্ত ইংল্যান্ড জাকির নায়েক ও তার সংস্থার ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক যাত্রী বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ

বরগুনার পাথরঘাটায় ৬ দিনে পৌনে এক লাখ কেজি মাছ ক্রয়-বিক্রয় হয়েছে

  • আপডেট সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নদী-সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দরে ৩ থেকে ৮ নভেম্বর, বুধবার সকাল পর্যন্ত প্রায় ৭৫ হাজার কেজি মাছ কেনা-বেচা হয়েছে। রাজস্বও আদায় হয়েছে প্রায় ৩ লাখ টাকার।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র-বিএফডিসি’র বিপণন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার জানান, ইলিশ রক্ষায় সাগরসহ সব নদ-নদীতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রথম চারদিনে শুধুমাত্র পাথরঘাটা বিএফডিসিতেই মোট ৫০ হাজার ৯৯০ কেজি মাছ ক্রয়-বিক্রয় হয়। তারমধ্যে ইলিশই বিক্রি হয়েছে ১৫ হাজার ২৩৯ কেজি ও অন্যান্য মাছ ৩৫ হাজার ৭১৫ কেজি। যার বাজার মূল্য ছিলো ১ কোটি ৫৭ লাখ ৮ হাজার টাকা। মাত্র চার দিনেই সরকারের ১ লাখ ৯৭ হাজার ৪৭৫ টাকা রাজস্ব আয় ছিলো। পরবর্তী দুই দিনে মাছের পরিমান ও রাজস্ব আয় আরও বেড়েছে।
জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে সাগর ও নদীতে অন্যান্য মাছের তুলনায় কাংখিত ইলিশের পরিমান কম। তবে দাম ভালো পাচ্ছেন।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি জানিয়েছেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বিভিন্ন ঘাটসহ পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে মাছ বিক্রি বেড়েছে। বুধবার সকাল পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন স্থানে প্রায় পৌনে এক লাখ (৭৫ হাজার) কেজি মাছ প্রায় সোয়া ২ কোটি টাকায় বেচা-কেনা হয়েছে। রাজস্ব আয়ও হয়েছে প্রায় ৩ লাখ টাকা। এটি দেশের অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকারের নিষেধাজ্ঞা মানার সুফল পেতে শুরু করেছেন জেলেরা। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়ও বাড়ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরগুনার পাথরঘাটায় ৬ দিনে পৌনে এক লাখ কেজি মাছ ক্রয়-বিক্রয় হয়েছে

আপডেট সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩