ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

গোপালগঞ্জে বই উৎসবের উদ্বোধন

  • আপডেট সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বই উৎসবের উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার প্্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
এরপর গোপালগঞ্জ জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ শুরু হয়। বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ চলছে। সারাদিন বই বিতরণ চলবে বলে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাটি দশ পল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা জানিয়েছেন।
এদিন দুপুরে শহরের স্বর্ণ কলি উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির বই উৎসবের উদ্বোধন করেন।
স্বর্ণ কলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহে আলম বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য , শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এছাড়া শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বীণাপাণী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিনেই গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০ লাখ ৩৯ হাজার ৬০৮ টি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। সকালে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জ জেলায় বই উৎসবের উদ্বোধন করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে বই উৎসবের উদ্বোধন

আপডেট সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪