ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

জনগণ ৭ জানুয়ারি সব অপতৎপরতার জবাব দেবে: ইমরান আহমদ

  • আপডেট সময় : ১১:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ‘বিএনপি জনরায় ভয় পায়। তাই তারা নির্বাচনে না এসে মানুষ পোড়ানোর ঘৃণ্য রাজনীতি করছে, তারা গণতান্ত্রিক নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের সব অপতৎপরতার উপযুক্ত জবাব ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে দেবে জনগণ।’
তিনি আজ সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য হলো- আওয়ামী লীগ জনগণের কল্যাণের রাজনীতি করে। আর বিএনপি আগুন সন্ত্রাস ও মানুষ হত্যার রাজনীতি করে। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ^াসী আর বিএনপি লুটপাট ও দুর্নীতি করে দেশকে ধ্বংস করতে পারদর্শী। তাই, জনগণ আবারও শেখ হাসিনার পক্ষে রায় দেবে।’
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জেলা আওয়ামী সদস্য বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া প্রমুখ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণ ৭ জানুয়ারি সব অপতৎপরতার জবাব দেবে: ইমরান আহমদ

আপডেট সময় : ১১:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪