ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

ঠাকুগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে ৩ জন নিহত

  • আপডেট সময় : ১১:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। এতে আরো দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)। আহতরা হলেন নীলিমা রাণী ও মিলন রায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া এলাকায় একটি হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় অতিরিক্ত তাপে বয়লারটির বিস্ফোরণ ঘটেছে। এ সময় মিলের রাস্তার পাশে গিয়ে পড়ে বয়লারটি। এতে বয়লারের আঘাতে ঘটনাস্থালে নিহত হন সেখানে বসে থাকা দীপ্তি দাস, পলক ও পূজা ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে ৩ জন নিহত

আপডেট সময় : ১১:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪