বিএনপি-জামায়াত আবারো আগ্নি সংযোগ করে মানুষ হত্যা করছে : নাছিম
- আপডেট সময় : ০৪:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / 129
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারো ট্রেনে আগুন সংযোগ করে মানুষ হত্যা করছে।
আজ শনিবার ধানমন্ডিতে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, জনমতের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা আছে। জনগণের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই, তাই তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ও হতাহতের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আগুন সন্ত্রাস মানুষকে সাময়িক বাধা দিলেও তারা ভোটাধিকার নিয়ে সচেতন বলেই ভোট কেন্দ্রে যাবেন।
তিনি বলেন, যারা দেশের নাশকতার রাজনীতি করে সেই বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারো ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে। এতেও থেমে না থেকে করছে মিথ্যাচার, চলছে উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা।
বিডিসংবাদ/এএইচএস
























