ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ভারতের বিপক্ষে ৮৭ রানের লিড অস্ট্রেলিয়ার

  • আপডেট সময় : ১০:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৬ রানে অলআউট হয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এর ফলে ৮৭ রানের লিড পেয়েছে অজিরা।

গতকাল রোববার দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ২৩৭ রান। পরে আজ সোমবার টেস্টের তৃতীয় দিনে ৩৯ রোন যোগ করে অলআউট হয় স্মিথ বাহিনী।

ব্যঙ্গালুরুর চিন্মাস্বামী স্টেডিয়ামে তৃতীয় দিনের সকালে দুর্দান্ত বোলিং করেন ভারতীয় স্পিনাররা। বিশেষ করে রবিন্দ্র জাদেজার ঘূর্ণিতে অজি লোয়ারঅর্ডার বেশিক্ষণ টিকতে পারেনি। আগের দিনের তিন উইকেট সহ এ দিনও সমান উইকেট নিয়ে মোট ছয় উইকেট শিকার করেন জাদেজা। দুই উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

উইকেটের শুরুটা অবশ্য করেন অশ্বিনই। ২৬ রানে থাকা মিচেল স্টার্ককে জাদেজার ক্যাচে পরিণত করেন। তবে ভয়ংকর হয়ে ওঠার আগে অজি উইকেটরক্ষ-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে উপড়ে ফেলেন জাদেজা। ব্যক্তিগত ৪০ রানে বাঁহাতি এ ব্যাটসম্যানকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

এর আগে শনিবার প্রথম দিনে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের ঘূর্ণিতে প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানে অলআউট হয় ভারত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের বিপক্ষে ৮৭ রানের লিড অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ১০:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭