ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

সরকারের প্রথম কর্মদিবসে উৎসবের মেজাজে ছিল সচিবালয়

  • আপডেট সময় : ১০:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা চতুর্থবারের সরকারের আজ ছিল প্রথম কর্মদিবস। পুরো সচিবালয় ছিল ব্যস্ততায় কর্মচঞ্চল। একটা উৎসবের মেজাজ ছিল সচিবালয়ে। নব নিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগন বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের দপ্তরে এলে, কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ মন্ত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। চলে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠান। সেখানে প্রতিটি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, বিভাগ ও সংস্থার প্রধানরাও নিজ নিজ দপ্তরের মন্ত্রীদের অভিনন্দন জানান।
মতবিনিময় সভায় নব নিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীরা নিজ নিজ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় একশ’ দিনের কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।
নতুন মন্ত্রিসভার প্রথম কর্ম দিবসে নব নিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শুভানুধ্যায়ীরাও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন। নব নিযুক্ত মন্ত্রীদের দেওয়া ফুলের তোড়া সরাতে কর্তব্যরত কর্মচারীদের বেশ হিমসিম খেতে হয়।
সচিবালয় বীটের কর্তব্যরত সাংবাদিকদের সবচেয়ে ব্যস্ততম দিন কেটেছে আজ। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নব নিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুভূতি ও তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে তাদের কাছে জানতে চাওয়া হয়। তারা তাদের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। সাংবাদিকরা বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভাও কভার করেন। তাই গণমাধ্যম কর্র্মীদের জন্য বর্তমান সরকারের প্রথম কার্য দিবসটি ছিল খুবই ব্যস্ততম একটি দিন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারের প্রথম কর্মদিবসে উৎসবের মেজাজে ছিল সচিবালয়

আপডেট সময় : ১০:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪