ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

চট্টগ্রামে মোবাইল টাওয়ারের ১১৮টি ব্যাটারি ও ৬৫০০ মিটার ক্যাবল উদ্ধার, ২ চোর গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৯:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভিন্ন মোবাইল অপারেটর টাওয়ার হতে চুরি যাওয়া ১১৮টি লিথিয়াম ব্যাটারি ও ৬৫০০ মিটার পাওয়ার ক্যাবল উদ্ধার এবং চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের বিশেষ টিম গতকাল রাতে নগরীর মতিয়ারপুল এলাকায় এ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
সিএমপি আজ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ও দক্ষিণ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুনের দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেনের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক রিপন কুমার দাসের নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা গতকাল রাত সোয়া ১০টায় ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার হতে চুরি যাওয়া পাওয়ার ব্যাকআপ ১১৮টি লিথিয়াম ব্যাটারি ও ৬৫০০ মিটার পাওয়ার ক্যাবলসহ চোর চক্রের সদস্য শাহীন আলম (২৫) ও দিদারুল আলম (৪২)-কে গ্রেপ্তার করে।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন জেলা শহরে অবস্থিত গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংক মোবাইল কোম্পানির টাওয়ারে গিয়ে কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে সুযোগ বুঝে টাওয়ারে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি ও পাওয়ার ক্যাবল চুরি করে। চোরাই ব্যাটারি ও পাওয়ার ক্যাবলগুলো ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল এলাকায় আজিজ মার্কেটে অবস্থিত মোক্তার এন্টারপ্রাইজ ও দিদারের গোডাউনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে মোবাইল টাওয়ারের ১১৮টি ব্যাটারি ও ৬৫০০ মিটার ক্যাবল উদ্ধার, ২ চোর গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪