ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

  • আপডেট সময় : ১০:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী ‘লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৪’ আজ শুরু হয়েছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল-কায়সার প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।
প্রধান অতিথি বলেন, বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও সারাবিশ্বে সুপরিচিত লোকজ ঐতিহ্যের কারণে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিধন্য সোনারগাঁওকে বিশ্বের সামনে আরও আকর্ষণীয় করে তুলে ধরতে হবে।
সভাপতির বক্তব্যে সংস্কৃতি সচিব খলিল আহমদ বলেন, লোকজ ঐতিহ্য ও শিল্পের উন্নয়নে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিরলস কাজ করে যাচ্ছে। মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে- সারাদেশের কারুশিল্পীরা এ মেলায় এসে নিজ হাতে কারুশিল্প পণ্য তৈরি, প্রদর্শন ও বাজারজাত করবে। এর মাধ্যমে কারুশিল্পের প্রসারসহ এ সেক্টরে নতুন উদ্যোক্তা তৈরি হবে।
তিনি বলেন, কারুশিল্প পণ্য তৈরির কলাকৌশল অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত। ২০১৭ সালে সিলেটের শীতলপাটি বয়নশিল্প এবং সম্প্রতি ঢাকার রিকশা ও রিকশাচিত্র ইউনেস্কো’র অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে।
বিভিন্ন কারুশিল্প পণ্য তৈরির কলাকৌশলকে ডকুমেন্টশন করা হবে এবং পরবর্তীতে ইউনেস্কো’র অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে অন্তর্ভুক্তির লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মো: ইমরুল চৌধুরী, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মো: নাইমুল হক, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: নূরুন্নবী ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সোনারগাঁও উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মেলা পরিদর্শন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

আপডেট সময় : ১০:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪