ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

তথ্য প্রদানে বিলম্ব করায় ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

  • আপডেট সময় : ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সময় মতো তথ্য সরবরাহ না করায় বাংলাদেশ তথ্য কমিশন একজনকে সতর্ক করেছে এবং আরেক জনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণপূর্বক আজ এই আদেশ প্রদান করেন। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে।
বুধবার তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, তথ্য প্রাপ্তির দু’টি আবেদনে তথ্য সরবরাহে বিলম্ব করায় ময়মনসিংহের ঈশ^রগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী ইমতিয়াজ মামুনকে সতর্ক করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কমিশন। অপর একটি অভিযোগে তথ্য কমিশন তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পূর্বতন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাসরীনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন সচিবকে নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, তথ্য কমিশনে আজ ১১টি অভিযোগের শুনানী করে ৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তথ্য প্রদানে বিলম্ব করায় ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আপডেট সময় : ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪