ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

প্রতারণা করে ৭০ লাখ টাকা আত্মসাতের মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • আপডেট সময় : ১১:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কখনও নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা, আবার কখনও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণা করে ৭০ লাখ টাকা আত্মসাতের এক মামলায় পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশের একটি দল। পুলিশ জানায়, গ্রেফতারকৃতের নাম মো. জুটন মিয়া। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায়। সে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতো।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, প্রতারক জুটন মিয়া নিজেকে কখনও স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা আবার কখনও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং ছবি প্রদর্শন করে আ. রাজ্জাক রাজন নামের এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণা করে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার রাজ্জাক সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালত আসামি জুটনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জুটনের অবস্থান সনাক্ত করে বুধবার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুটনকে পরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলেও জানান ওসি নূর মোহাম্মদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতারণা করে ৭০ লাখ টাকা আত্মসাতের মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪