ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে ৩০ হাজার ৭৮২ জনের কর্মসংস্থান

  • আপডেট সময় : ১০:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গত ১৬ বছরে বিভিন্ন কোর্সে মোট ৩৫ হাজার ৪৪ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ৩০ হাজার ৭৮২ জনের কর্মসংস্থান হয়েছে।
আজ এক তথ্যবিবরণীতে বলা হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিদের মধ্যে পুরুষ ২৫ হাজার ১০৭ জন ও নারী ৫ হাজার ৬৭৫ জন। যা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান প্রশিক্ষণ কোর্সের মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, সুইংমেশিন অপারেশন, ওয়েল্ডিং, কনজ্যুমার ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেশন, মোবাইল ফোন সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স, গ্রাফিক্স ডিজাইন, আইটি সাপোর্ট, অটোমোটিভ মেকানিক্স ও বিদেশি ভাষা শিক্ষা কোর্স।
রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি বহুমুখী ও বাস্তবধর্মী দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় ২০০৮ সালে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কার্যকর ভূমিকা পালন করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে ৩০ হাজার ৭৮২ জনের কর্মসংস্থান

আপডেট সময় : ১০:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪