ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৫ হাজার কম্বল বিতরণ

  • আপডেট সময় : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার কচুয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১৫ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি।
তিনি বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত তিনদিনে উপজেলার ১২টি ইউনিয়ন একটি পৌরসভা এবং এতিমখানায় ১৫ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
শেষদিন কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর গ্রহণ করা নানা উদ্যোগ ও অবদানের সেবা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই উপভোগ করছেন। তিনি শুধু আওয়ামী লীগের নয়, সব মানুষের নেতা। অন্যদলের লোকদেরও সব ধরণের সুবিধা দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোওয়ারী, ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র ও উপজেলা যুব লীগ সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।
সেলিম মাহমুদ বলেন, আপনাদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও অসমাপ্ত কাজের বিষয়ে। আমি ৫০ বছরের জন্য পরিকল্পনা করে কচুয়ায় উন্নয়ন কাজ শুরু করবো। তবে উন্নয়ন কাজ করার ক্ষেত্রে জলাশয় ও পরিবেশ রক্ষার বিষয়টি চিন্তা করে করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৫ হাজার কম্বল বিতরণ

আপডেট সময় : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪