ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

রমজানের আগেই মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: জাতীয় ভোক্তা অধিকারের ডিজি

  • আপডেট সময় : ০৭:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজানের আগেই মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান।
সোমবার সকালে ঝালকাঠির বিভিন্ন স্থানে খোলা তেল বিক্রি বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও বাজার মনিটরিং শেষে এসব কথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, হঠাৎ করে ধানের দাম বাড়ানোর অযুহাতে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়িয়েছে। সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এটা করা হচ্ছে। যারা এটা করছে, তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার কঠোর অবস্থানে রয়েছে।
এসময় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, আমরা গত এক মাসে ভোক্তা অধিকারের পক্ষ থেকে ৩৩টি অভিযান পরিচালনা করেছি। মানুষকে সচেতন করার জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি।
এসময় তাঁর সাথে ছিলেন ভোক্তা অধিকারের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার, বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী এবং ঝালকাঠি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক সাফিয়া সুলতানা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানের আগেই মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: জাতীয় ভোক্তা অধিকারের ডিজি

আপডেট সময় : ০৭:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪