ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে আবারও পাকিস্তানকে হারালো বাংলাদেশ

  • আপডেট সময় : ০৭:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে আবারও পাকিস্তানকে হারালো বাংলাদেশ দল। আজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম রাউন্ডে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়েছিলো বাংলাদেশের নারীরা। টুর্নামেন্টের আরেক দল শ্রীলংকাকে দুই পর্বে যথাক্রমে- ৫ উইকেটে এবং ১ রানে হারিয়েছিলো বাংলাদেশে।
ডাবল লিগের এই আসরে ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে ফাইনালের টিকিট পায় লংকনরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচটি পরিত্যক্ত হলেও, দ্বিতীয় রাউন্ডে ৩১ রানে জয় পায় শ্রীলংকা।
এ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে শ্রীলংকার সরিয়ে ফাইনালের সুযোগ থাকতো পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ৯৬ রান করে পাকিস্তান। দলের পক্ষে সামিয়া আফসারি সর্বোচ্চ ৪৮ রান করেন।
জবাবে ১৭ ওভারে ৬ উইকেটে ৯৭ রান তুলে ম্যাচ জিতে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৮ রান করে বাংলাদেশের জয়ে অবদান রাখেন সুমাইয়া আকতার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে আবারও পাকিস্তানকে হারালো বাংলাদেশ

আপডেট সময় : ০৭:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪