ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

জাতির পিতার সমাধিতে সংসদ সদস্য কাজী নাবিলের শ্রদ্ধা

  • আপডেট সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / 199
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
তিনি আজ বুধবার দুপুর ১ টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বাঙালির শৃংখল মুক্তির এ মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন কাজী নাবিল। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক মানুষ এসময় তার সঙ্গে ছিলেন।
এদিন কুড়িগাম-২ আসন থেকে নির্বাচিত এমপি মো. হামিদুল হক খন্দকার ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতির পিতার সমাধিতে সংসদ সদস্য কাজী নাবিলের শ্রদ্ধা

আপডেট সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪