ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শরীয়তপুরে মতবিনিময় সভা ও চেক বিতরণ

  • আপডেট সময় : ১১:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার নড়িয়া উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ধর্মীয় প্রতিষ্ঠান সহ ৩৯ টি প্রকল্পে মোট ৩৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর- ২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, দ্রব্যমূল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রথম এজেন্ডাই হচ্ছে নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্য রাখা। এছাড়াও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করার কারণে জনগণকে ভোগান্তির শিকার হয়। কোনো অসাধু ব্যবসায়ী যাতে পবিত্র রমজান মাসকে সামনে রেখে পণ্য মজুদ করে বেশি দামে বিক্রি করতে না পারে সেজন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নজরদারি রাখতে হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরে মতবিনিময় সভা ও চেক বিতরণ

আপডেট সময় : ১১:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪