ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেনে রাশিয়া পরাজিত হতে পারে না : পুতিন

  • আপডেট সময় : ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফক্স নিউজের সাবেক মালিকের সাথে দুই ঘণ্টার এক সাক্ষাৎকারে পুতিন আরো বলেন, ওয়াল স্ট্রিট জার্নালের কারাবন্দী রিপোর্টার ইভান গারশকোভিচের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দুই বছর পূর্তির প্রাক্কালে তিনি এই সাক্ষাৎকার দেন।

তিনি বলেন, ‘নির্দিষ্ট কিছু শর্তাবলীর আওতায় বিশেষ সার্ভিস চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হচ্ছে।’

সাক্ষাৎকারের সময় তিনি জোর দিয়ে বলেন, এই প্রতিবেদক হচ্ছেন একজন গুপ্তচর।

এই সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ার এমন অভিযোগ ওয়াল স্ট্রিট জার্নাল এবং মার্কিন সরকার একেবারে নাকচ করে দিয়েছে।

২০১৯ সালের পর পশ্চিমা গণমাধ্যমের কোনো সাংবাদিককে দেয়া এটি ছিল পুতিনের প্রথম সাক্ষাৎকার।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে হোয়াইট হাউসের প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কার্লসন কিছু কঠিন প্রশ্ন জানতে চাইলে তিনি বেশির ভাগই মনোযোগ দিয়ে শোনেন। এ সময় ক্রেমলিনের নেতা তাকে রাশিয়ার ইতিহাস সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির উপর বক্তব্য দেন। পুতিন বক্তৃতায় বলেন, রাশিয়া বারবার পশ্চিমা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে।

পুতিন বক্তব্যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর ক্ষেত্রে তার সিদ্ধান্তের পক্ষে নানা যুক্তি তুলে ধরে বলেন, এখন পশ্চিমারা বুঝতে পেরেছে যে, ইউক্রেনে মার্কিন, ইউরোপীয় এবং ন্যাটোর সহায়তা সত্ত্বেও সেখানে রাশিয়া পরাজিত হবে না।

সূত্র : এএফপি/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে রাশিয়া পরাজিত হতে পারে না : পুতিন

আপডেট সময় : ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪