ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

জাতির পিতার সমাধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির শ্রদ্ধা

  • আপডেট সময় : ১১:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর(ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
শনিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া -মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।
এছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর(শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতেসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন ও বিশেষ প্রার্থনায় অংশ নিয়ে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান সমূহ পরিদর্শন করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডীন, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তারা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতির পিতার সমাধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির শ্রদ্ধা

আপডেট সময় : ১১:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪