ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের সুযোগ দেয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে : অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, বিদেশে পাচার রোধকল্পে অপ্রদর্শিত অর্থ দেশে প্রদর্শনের সুযোগ দেয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আজ সংসদে স্বতন্ত্র সদস্য সোহরাব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, ‘সম্পূর্ণ বিষয়টি আমরা পর্যালোচনা করছি। ঢালাও যে কালো টাকা সেটি নিয়ে নয়, গোটা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলছে। কাজেই এটার প্রাথমিক যে লক্ষণ দেখছি, তাতে আমাদের মনে হচ্ছে, বর্তমানে দেশের পরিস্থিতি উন্নয়নের দিকে যাচ্ছে। আরও কিছুদিন গেলে আমরা পুরোপুরি একটি দৃশ্য পাব। সেই পর্যন্ত ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি।’
জাতীয় পার্টির সদস্য সিদ্দিকুল আলমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ অর্থনৈতিক পরিস্থিতি আমরা পর্যালোচনা করছি। আমরা প্রাথমিকভাবে মনে করছি, একটা উন্নতির ছাপ দেখতে পাচ্ছি। আরও অনেক কাজ করতে হবে, সেগুলো করার পর আমরা একটা ধারনা দিতে পারব।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের সুযোগ দেয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে : অর্থমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪