ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

দেশে-বিদেশে শত ব্যস্ততার মাঝেও ঢাবিতে ক্লাস নিলেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের জানুয়ারিতে নবগঠিত মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আজই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ৭ম সেমিস্টারের শিক্ষার্থীদের মাঝে ‘ক্লাইমেট চেঞ্জ’ বিষয়ক কোর্সের উপরে ক্লাস নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুই ঘন্টা ব্যাপী তিনি শিক্ষার্থীদের মাঝে উক্ত কোর্সের ওপরে লেকচার প্রদান করেন। ২০১৮ সাল থেকেই ড. হাছান মাহমুদ ঢাবির সমুদ্রবিজ্ঞান বিভাগে খ-কালীন অধ্যাপনা করে আসছেন। তিনি বিভাগের ৭ম এবং ৮ম সেমিস্টারের “গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ” ও “ইভ্যুলেশন এন্ড আর্থ বায়োস্ফিয়ার” এ দু’টি কোর্সে শিক্ষার্থীদের ক্লাস নেন।
সরকারি ও রাজনৈতিক কর্মকান্ডের ব্যস্ততা, সপ্তাহান্তে নির্বাচনী এলাকায় গমন, বিদেশ সফর ইত্যাদি ব্যস্ততার মাঝেও নিয়মিত ঢাবির সমুদ্রবিজ্ঞান বিভাগে খ-কালীন অধ্যাপনা করেন আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে এ দিন প্রথম সমুদ্র বিজ্ঞান বিভাগে ক্লাস নিতে গেলে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ড. হাছানকে স্বাগত জানান।
রাজনৈতিক ভাবে প্রচন্ড ব্যস্ততা থাকা সত্ত্বেও ড. হাছান মাহমুদ নিয়মিত খন্ডকালীন অধ্যাপনার সাথে যুক্ত। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগে খ-কালীন শিক্ষক হিসেবে অধ্যাপনায় যুক্ত ছিলেন। তার আগে তিনি পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিস বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।
শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ড. হাছান মাহমুদ। এরপর বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি এবং ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩টি বিষয়ে স্নাতকোত্তর শেষে পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পিএইচডি করেন ড. হাছান মাহমুদ। শিক্ষাজীবন শেষ করে তিনি ব্রাসেলসের ইউরোপিয়ান ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে-বিদেশে শত ব্যস্ততার মাঝেও ঢাবিতে ক্লাস নিলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪