ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়েটে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের দায়ে পাঁচ শিক্ষকসহ বরখাস্ত ৭ তাহসিফের মৃত্যুর কারণ অজানা, মাঝেমধ্যে আশঙ্কার কথা বলতেন বাবা মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ

দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলে জনপ্রতিনিধিদেরকে একযোগে কাজ করতে হবে : আবুল হাসানাত আবদুল্লাহ্

  • আপডেট সময় : ১০:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণভাবে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তৃণমূল জনপ্রতিনিধিদেরকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলের সহায়ক ভূমিকা অপরিহার্য। এতে করে আমরা আত্মনির্ভরশীল বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সক্ষম হবো।’
আজ বরিশাল জেলার গৌরনদী পৌরসভায় পৌর মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ্ নির্বাচিত জনপ্রতিনিধিদের দলমতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের জনগণের সার্বিক কল্যাণে সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশে গণমুখী ও বাসযোগ্য টেকসই গ্রামীণ সমাজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি নিরাপদ, সুখী, সুন্দর, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট নির্বাচন পরবর্তী সময়ে তথাকথিত আন্দোলনের নামে দেশকে পিছনের দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে। তিনি এসব অশুভ শক্তির বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলে জনপ্রতিনিধিদেরকে একযোগে কাজ করতে হবে : আবুল হাসানাত আবদুল্লাহ্

আপডেট সময় : ১০:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪