ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়েটে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের দায়ে পাঁচ শিক্ষকসহ বরখাস্ত ৭ তাহসিফের মৃত্যুর কারণ অজানা, মাঝেমধ্যে আশঙ্কার কথা বলতেন বাবা মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া শুরু

  • আপডেট সময় : ১১:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে দশদিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ শীর্ষক যৌথ মহড়া আজ সোমবার হতে শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. বদরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ চলাকালে মূলত আপদকালীন এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহণ বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরণের অনুশীলন করা হবে।
এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান অংশগ্রহণ করছে।
এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমানকে মহড়ায় অংশগ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪-এ বিমান বাহিনীর মোট ২৫০ জন সদস্য ও যুক্তরাষ্টের প্যাসিফিক এয়ার ফোর্সের ৭৮ জন সদস্য অংশ নেবেন।
বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন প্যারাট্রুপারের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী হতে ৩০ জন (১১ জন ফ্রি ফলার ও ১৯ জন স্ট্যাটিক জাম্পার) ও বাংলাদেশ নৌবাহিনী হতে ৪০ জন প্যারাট্রুপার মহড়ায় অংশগ্রহণ করবে। এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্য উপযোগিতা মূল্যায়ন এবং তার উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর যে সকল যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় এবং পরিবহণ বিমানের উন্নত রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্য পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া শুরু

আপডেট সময় : ১১:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪