ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী ১৫ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: কেন এখনো অনিশ্চিত যাত্রা? ঘরে ঘরে বায়োগ্যাস প্লান্ট গড়ার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর মাদক ও ডিজে পার্টি: অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত অন্যায়কারী দলীয় নেতা হলেও ছাড় পাবে না: এমপি নুরুল ইসলাম নয়ন চাকরি থেকে বরখাস্ত ডিবিপ্রধান হারুন-অর-রশীদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিলম্ব: বিমানের সক্ষমতা নিয়ে বাড়ছে উদ্বেগ কিশোরগঞ্জে এইচএসসিতে দুই কলেজের সব শিক্ষার্থী ফেল

মামলার দায় থেকে অব্যাহতি পেলেন ডেইলি স্টারের আশফাক ও তার স্ত্রী

  • আপডেট সময় : ১১:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাসা থেকে পড়ে গৃহকর্মী ফেরদৌসি আহতের ঘটনায় দায়ের করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গত ১৯ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তারা এ মামলার দায় থেকে অব্যাহতি পেলেন। আজ বৃহস্পতিবার আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
ছয় মাস আগে বাসা থেকে ফেরদৌসি পড়ে আহত হওয়ার ঘটনায় শিশুটির মা জোছনা বেগম মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলাতেও সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার শিল্পী নামে এক নারীকে আসামি করা হয়েছিল। এই মামলায় পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মামলার দায় থেকে অব্যাহতি পেলেন ডেইলি স্টারের আশফাক ও তার স্ত্রী

আপডেট সময় : ১১:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪