ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

দিল্লির অধীনস্থ হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি: মেজর হাফিজ

  • আপডেট সময় : ০১:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘দিল্লির অধীনস্থ হওয়ার জন্য কি আমরা এই যুদ্ধ (মুক্তিযুদ্ধ) করেছি? কখনোই না। বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ কখনো এ ধরনের গোলামি মেনে নেবে না।’

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছিলো ক্ষমতায় এসে সেই গণতন্ত্র নস্যাৎ করেছে আওয়ামী লীগ। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে তারা। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন কখনো ব্যর্থ হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে। যার ফলে বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে তারা।

জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাভিশ্বাস। কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিল্লির অধীনস্থ হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি: মেজর হাফিজ

আপডেট সময় : ০১:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪