ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিমকোর্ট

  • আপডেট সময় : ০২:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঈদুল ফিতরের সরকারি ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশ শেষে আজ থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত।
গত ২৪ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ, সরকারি ছুটি, ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিস্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার কোর্ট, হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্নে বেশ কটি বেঞ্চে বিচারিক কার্যক্রম চলেছে।
এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছে প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সে অনুযায়ি আইনজীবী ও বিচারকগন আজ গাউন ছাড়া বিচারিক কার্যক্রমে অংশ নেন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়। আজ ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টের এজলাস কক্ষে সংস্কার কাজ চলমান থাকায় আজ ২১ এপ্রিল থেকে দুই নম্বর কোর্টের এজলাস কক্ষে আপিল বিভাগের বিচারকাজ চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিমকোর্ট

আপডেট সময় : ০২:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪