লালমনিরহাট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
- আপডেট সময় : ০৭:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / 215
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেলার কালীগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর আলোকে ‘জরুরি সাড়াদান’ পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন স্পেশালিস্ট সৈয়দ আশরাফুল ইসলাম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার তুষারকান্তি রায়, চলবলা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কাকিনা ইউনিয়নের চেয়ারম্যান তাহির তাহু ও তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম।
বিডিসংবাদ/এএইচএস


























