ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

ছুটির দিনে উত্তরায় ছাতা বিতরণ করলেন ডিএনসিসি মেয়র

  • আপডেট সময় : ১১:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দাবদাহের তীব্রতা থেকে রক্ষা পেতে রিকশা চালকদের মাঝে ছাতা, পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম।
উত্তরা ৪ নম্বর সেক্টরে শুক্রবার সকালে তিনি রিকশা চালকদের মাঝে রিকশাতে স্থাপন যোগ্য একটি ছাতা, পানির বোতল, ১২ প্যাকেট করে খাবার স্যালাইন বিতরণ করেন।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, দিনদিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাহিরে বেরুতে হয় তাদের কষ্ট বেড়ে যায়। সীমিত আয়ের মানুষ যারা রয়েছে বিশেষ করে রিকশা চালক তাদের কষ্ট আরও বেশি হয়। তারা যাতে অন্তত ছাতার ছায়াতে থাকতে পারে এজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ছাতা প্রদান করা হচ্ছে। সিটি কর্পোরেশনে যতগুলো নিবন্ধিত রিকশা রয়েছে তাদের সবাইকে ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেওয়া হবে বলেন মেয়র।
তিনি আরও বলেন, পানি পানের যে বোতল বিতরণ করা হচ্ছে সেটি আধা লিটারের। এরফলে এটি সহজে বহনযোগ্য এবং প্রয়োজন মতো স্যালাইন মিশিয়ে খেতে পারবে। এরআগে তিনি ৪ নম্বর সেক্টর পার্কে সংস্কার কাজ শেষ হওয়া ওয়াকওয়ের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ছিদ্দিকুর রহমান সরকার, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছুটির দিনে উত্তরায় ছাতা বিতরণ করলেন ডিএনসিসি মেয়র

আপডেট সময় : ১১:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪